চুয়াডাঙ্গাপ্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলার আমীর ও চুয়াডাঙ্গা ২ আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট রুহুল আমিন বলেন,আমরা নিশ্চিত করে বলতে পারি জামায়াত ইসলামীর প্রত্যেক নেতাকর্মী মাদকমুক্ত,আমরা বুক উঁচু করে বলতে পারি জামায়াত ইসলামীর নেতাকর্মী চাঁদবাজ মুক্ত।
শনিবার(২২)নভেম্বর বিকাল ৫ টাই চুয়াডাঙ্গার জীবননগর মুক্তমঞ্চে জামায়াত ইসলামীর কৃষক সমাবেশে এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, কৃষকরাই আমাদের দেশের মূল চালিকাশক্তি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কৃষকদের কৃষি কাজের জন্য আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ, সরকারি যা বরাদ্দ আসে তা তারা ন্যয্যভাবে বুঝে পাবে, আজকের সমাবেশ প্রমাণ করে আমরা এখনো কৃষকদের সাথে আছি আগামীতেও থাকব ইনশাআল্লাহ, আমরা ৫৪ বছরের সার সিন্ডিকেট ভেঙে দিতে চায়, যখন যেখানে খুশি কৃষকরা সার ক্রয় করতে পারবে।

রুহুল আমীন বলেন,সার ডিলারদের মাধ্যমে দিনের পর দিন কৃষকদের হয়রানি করা হচ্ছে। এই সমস্ত সুবিধাভোগী ডিলারদের মূল উৎপাটন করে জামায়াতে ইসলামী কৃষকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে চায়। এদেশে মেট্রোরেল হয়েছে, কিন্তু কৃষকদের জন্য কোল্ড স্টোরেজ তৈরি করা হয়নি। এটা আমাদের দুর্ভাগ্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী কৃষক বান্ধব একটি সরকার তৈরি করতে চায়। কৃষকদের অর্থনৈতিক সুরক্ষা দিতে চায়।


তিনি আরও বলেন, ‘জামায়াত রাজনীতিতে এসেছে মানবতার কল্যাণ সাধনেরর জন্য। আমরা চাঁদাবাজি করব না, কাউকে চাঁদাবাজি করতেও দেব না, আমরা দুর্নীতি করি না, কাউকে দুর্নীতি করতেও দেব না, আমরা স্বজন প্রীতি করি না কাউকে স্বজন প্রীতি করতেও দেব না। আমরা ভোট ডাকাতি করতে চাই না, কাউকে ভোট ডাকাতি করে এমপি হতে দেব না।’

এসময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবির এর সভাপতি মো সাগর আহমেদ, জেলা তারবিয়াত সম্পাদক জিয়াউল হক,ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জীবননগর উপজেলা নায়েবে আমির মো সাখাওয়াত হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুুখ।