সুন্দরবন অধ্যুষিত দক্ষিণবাংলার বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আমতলী ইসলামিয়া কামিল মাদ্রাসার সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী ড. আব্দুল্লাহ আল মিজান। বিদ্যুৎসাহী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন দেশের প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব এবং বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মো: লুৎফর রহমান।


\r\n

গত ২ ডিসেম্বর ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শামসুল আলমের অনুমোদনে রেজিস্ট্রার ড. আইয়ুব হোসেন এ কমিটির চিঠিতে স্বাক্ষর করেন।


\r\n

ড. আব্দুল্লাহ আল মিজান বাগেরহাট জেলার পাইকপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি খুলনা আলিয়া মাদ্রাসা ও তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকে দ্বীনি শিক্ষা সম্পন্ন করেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে অনার্স, মাস্টার্স ও পিএইচডি অর্জন করেছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বাংলাদেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। ২০০৫ সালে ঢাকায় কোয়ালিটি এডুকেশন কলেজ প্রতিষ্ঠা করে, শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।


\r\n

হাফেজ মাওলানা মো: লুৎফর রহমান আমতলী মাদ্রাসার কৃতি ছাত্র। তিনি দাখিল থেকে কামিল পর্যন্ত কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন এবং বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ইসলামিক অনুষ্ঠান পরিচালনা ও উপস্থাপন করে আসছেন এবং আন্তর্জাতিক সেমিনার ও ডকুমেন্টারি প্রজেক্টে অংশগ্রহণ করেছেন।


\r\n

সাবেক ও বর্তমান ছাত্র-শিক্ষক এবং এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, ড. আব্দুল্লাহ আল মিজান ও মাওলানা লুৎফর রহমানের নেতৃত্বে আমতলী মাদ্রাসা তার হারানো ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা করবে।