জাতীয় প্রেসক্লাবের সামনে মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা শিক্ষকদের সরাতে রোববার (১২ অক্টোবর) দুপুর ১টা ৪৫ মিনিটে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকদের সরানোর জন্য পুলিশ আগে থেকেই প্রেসক্লাবের দিকে এগিয়ে আসতে শুরু করলে, আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা পুলিশকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।
সাউন্ড গ্রেনেডের শব্দে শিক্ষকরা সাময়িক সময়ের জন্য অবস্থান থেকে সরে গেলেও, তারা পুনরায় জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। পরে মাইকে শিক্ষক নেতারা সবাইকে বিশৃঙ্খলা এড়াতে ও ঐক্যবদ্ধ থাকতে নির্দেশ দেন।





