একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম এবং একটি সিলমোহর অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসব স্মারক উন্মোচন করা হয়।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। কার্যালয়ে প্রবেশের সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাকে স্বাগত জানান।





