বিতরণ লাইন সংযোগ ও উন্নয়নকাজের কারণে আজ কুড়িগ্রামের দুটি উপজেলায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রৌমারী ও চররাজিবপুর উপজেলায় এই বিদ্যুৎ বিভ্রাট চলবে।


জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন।


সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের শেরপুর গ্রিড জোনে নতুন লাইন সংযোগ স্থাপন এবং জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের অংশ হিসেবে এদিন বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।


এর ফলে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা কুড়িগ্রামের রৌমারী ও চররাজিবপুর এলাকায় বিদ্যুৎ থাকবে না। কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে।


সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।