আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার তিস্তাপাড়ে একটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


দুপুর সাড়ে ১২টায় নীলফামারী ও লালমনিরহাট জেলার সংযোগস্থলে তিস্তা ব্যারাজ এলাকার হেলিপ্যাড মাঠে এই জনসভার আয়োজন করা হয়েছে।

জানা গেছে, কুড়িগ্রামে অনুষ্ঠিত জনসভা শেষ করে ডা. শফিকুর রহমান তিস্তাপাড়ের জনসভায় যোগ দেবেন।

নীলফামারী জেলা জামায়াতের আমির এবং নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।