জাতীয় নির্বাচন-পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় ঠিক করতে আজ শনিবার জরুরি বৈঠকে বসছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটি। বৈঠক সন্ধ্যা ৭টায় মগবাজারের জামায়াত কেন্দ্রীয় কার্যালয়ে হওয়ার কথা। লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বিষয়টি নিশ্চিত করেছেন।


\r\n

এর আগে শুক্রবার রাতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান-এর সভাপতিত্বে ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল এবং নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

\r\n

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানায়, বৈঠকে ভোট কারচুপি, নির্বাচনি এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা, বের করে দেওয়ার মতো অনিয়ম এবং সারা দেশে নেতাকর্মী ও ভোটারদের ওপর হামলা, বাড়িতে আগুন দেওয়ার মতো ফ্যাসিবাদী কার্যক্রম নিয়ে আলোচনা ও নিন্দা জানানো হয়। এসব বন্ধের দাবি জানানো হয়, এবং তা না হলে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে ঐকমত্য হয়।

\r\n

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, দেশ পুরনো ধারার কালো অধ্যায়ের রাজনীতি নয়, নতুন ধারার সুস্থ রাজনীতির পথে যাবে। নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যক্রম অব্যাহত থাকবে। সব ধরনের অপকর্মের দ্রুত প্রতিকার দাবিসহ জনগণের পক্ষে অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।