জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপে হতাশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম

\r\n

বুধবার (১৮ জুন) ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, \"আজকের দিনটি হতাশার।\"

\r\n

নাহিদ ইসলাম অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে আইন ও প্রতিষ্ঠান সংস্কারের দাবিতে যারা সোচ্চার ছিলেন, এখন তারাই সেই সংস্কারের বিরোধিতা করছেন।

\r\n
\r\n

\"তারা কেন এখন বিরোধিতা করছে, সেটি স্পষ্ট নয়। তবে যারা বিরোধিতা করছেন, তাদের উচিত বিকল্প প্রস্তাব দেওয়া।\"

\r\n
\r\n

তিনি আরও বলেন, “গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়েই জুলাই সনদের বাস্তবায়ন সম্ভব। কিন্তু আজকের আলোচনায় সেই বাস্তবতা প্রতিফলিত হয়নি।”

\r\n

নাহিদ ইসলাম মনে করেন, দেশের রাজনৈতিক সংস্কার ও নতুন ধারা গঠনের যে প্রত্যাশা নিয়ে এই সংলাপের আয়োজন, তা বহু দলের দ্বৈত অবস্থানের কারণে বাধাগ্রস্ত হচ্ছে