ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল আচরণবিধি ভঙ্গ করছে, অথচ প্রশাসন তা অবহেলা করছে বলে অভিযোগ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ।


\r\n

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ভোটকেন্দ্রের ১০০ মিটার ভিতরে প্রচারণা নিষিদ্ধ থাকলেও ছাত্রদল তা করছে। প্রশাসনকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। সব অভিযোগের ক্ষেত্রে প্রশাসন নীরব।”


\r\n

তিনি আরও জানান, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে পোলিং এজেন্ট, সাংবাদিক ও মানবাধিকার সংস্থার প্রতিনিধিদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না।


\r\n

একই অভিযোগ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবু সাদিক কায়েম। তিনি বলেন, “সব প্রার্থী, ভোটার ও নির্বাচন কমিশনকে দায়িত্বশীল আচরণ করতে হবে। অনেক বহিরাগত প্রবেশের চেষ্টা করছে। প্রশাসনকে সামগ্রিক নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখতে হবে।”


\r\n

টিএসসি কেন্দ্রে সকাল থেকেই দীর্ঘ লাইনে শিক্ষার্থীরা ভোট দেওয়ার অপেক্ষা করতে দেখা গেছে। শুধুমাত্র আইডি কার্ডধারী শিক্ষার্থীদের কেন্দ্রের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। তবে মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ। প্রবেশপথে প্রার্থীদের প্রতিনিধিরা লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করছেন।