প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, রাজনৈতিক দলগুলো আচরণবিধি মেনে চললে তবেই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব। রোববার সকালে ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের শুরুতে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা জরুরি। তিনি জানান, নির্বাচন কমিশন সবার জন্য সমান পরিবেশ তৈরি করতে কাজ করছে। দলগুলোর প্রতি আচরণবিধি দলীয়ভাবে প্রচার ও পালন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।





