বুড়িচং উপজেলার আরাগ আনন্দপুর গ্রামের পশ্চিম পাড়ায় আগুনে পুড়ে ছাই হয়ে যায় মোঃ নোয়াব মিয়ার ঘর। গত ২৮ নভেম্বর তারিখে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টায় বাড়িতে থাকা বৈদ্যুতিক লাইন শর্টসার্কিট হয়ে আগুনের উৎপত্তি হয়।
৫ দিন অতিবাহিত হলেও দূর্যোগ কাটিয়ে উঠতে, উপজেলা পরিষদ কোষাগার থেকে প্রাপ্ত সহযোগিতা ব্যতীত কোন সহায়তা পৌঁছেনি। ঘর বাড়ি হারিয়ে বিপাকে পরিবারের সহায়তায় এগিয়ে আসে বুড়িচং উপজেলা জামায়াতে ইসলামী।
আজ ৩ ডিসেম্বর রোজ ৮ ঘটিকায় জামায়াত মনোনীত প্রার্থী ড. মোবারক হোসাইনের নির্দেশক্রমে নোয়াব মিয়ার বসতি পরিদর্শন করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা জেলা উত্তরের নায়েবে আমির আলমগীর সরকার এর নেতৃত্বে উপস্থিত ছিলেন উপজেলা আমির অধ্যাপক ওয়াহিদুর রহমান সহ ফারুক চৌধুরী, তাজুল ইসলাম, রবিউল ইসলাম, ফয়েজ মাস্টার প্রমুখ নেতৃবৃন্দ।
এ সময় ওয়াহিদুর রহমান বলেন, \" বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ ও জনতার কল্যাণে সর্বাত্বক সহযোগিতা অব্যাহত রাখবে। আমরা আশাবাদী জনগণ যথাযথ মূল্যায়নের মধ্য দিয়েই আগামীর জনপ্রতিনিধিকে বাছাই করবে। \"





