রাজধানীর আগারগাঁওয়ের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। 

শনিবার (৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে দগ্ধদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে। বার্ন ইনিস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।