চাঁদপুর জেলার শাহরাস্তিতে এক পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, “দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আলেম সমাজ থেকে শুরু করে নারী সমাজ পর্যন্ত সবাই এনসিপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ, এনসিপির নেতৃত্বে সরকার গঠিত হলে অতীতের সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, “সেনাবাহিনী ও পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হবে। কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠী আমাদের রাষ্ট্রীয় সংস্কার অভিযাত্রা বাধাগ্রস্ত করতে পারবে না। এখনই সময় রাষ্ট্র সংস্কারের, সবাইকে সতর্ক থাকতে হবে।”
‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে বুধবার দুপুরে অনুষ্ঠিত এই পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আমান উল্লাহ পাটোয়ারী। সভায় আরও উপস্থিত ছিলেন শেখ রহমত উল্লাহ, আবদুল্লাহ আল আল রেদওয়ান, এমরান হোসেন, হাসান মজুমদারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
পথসভা শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা কুমিল্লার উদ্দেশে যাত্রা করেন।





