ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে অভিযান চালিয়ে ৮১ লাখ টাকার ভারতীয় শাড়ি কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সুলতানপুর (৬০ বিজিবি) জওয়ানরা।
শুক্রবার (২৭ মার্চ) ভোরবেলা উপজেলার বাউতলা সীমান্তের -২০২৫/৫-এস পিলার এলাকা থেকে শাড়ির এ চালান জব্দ করা হয়।
এদিন সকাল সাড়ে ১০টায় সুলতাবপুর-৬০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বাউতলা সীমান্তের -২০২৫/৫-এস পিলার এলাকায় অভিযান চালায় আখাউড়া স্থলবন্দর ক্যাম্পের বিজিবি জওয়ানরা। ভোর ৪টার দিকে ওই সীমান্ত দিয়ে বেশ কয়েকজন চোরাকারবারিকে মাথায় কাপড়ের গাইট নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবির জোয়ানরা তাদের চ্যালেঞ্জ করে।
এসময় চোরাকারবারিরা মালামাল ফেলে রেখে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে বিজিবি সেখান থেকে ৮১ লাখ ৫০০ শত টাকা মূল্যমানের ৯৫৩ পিস ভারতীয় উন্নতমানের শাড়ি কাপড় জব্দ করে। জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা করার প্রক্রিয়া চলছে।





