জয়পুরহাট প্রতিনিধি:  জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে হাঁটার সময় তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মন্টু সরদার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে রুকিন্দীপুর ইউনিয়নের ভালকি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।


পরিবারের দাবি, মানসিক সমস্যার কারণে মন্টু ট্রেনের হুইসেল শুনতে পারেননি। এতে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


স্টেশন মাস্টার হাসিবুল হাসান জানান, পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ায় জিআরপি ঘটনাস্থলে আসেনি।


স্থানীয়দের মতে, রেললাইনের দু’পাশে কোনো ধরনের সতর্কসংকেত বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনার ঝুঁকি থেকে যায়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে।