অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক।”
বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, বর্তমান সরকারের সামনে দুটি গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে—একদিকে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা, অন্যদিকে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন আয়োজন করা।
তিনি বলেন, “যেসব সংস্কার করা জরুরি, সেগুলো সম্পন্ন করে একটি স্বাভাবিক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাই এখন সরকারের মূল দায়িত্ব। আমরা আশা করি, তাঁরা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে সম্পন্ন করবেন।”
তারেক রহমান আরও যোগ করেন, “এই কাজটি কতটা সফলভাবে সম্পন্ন করতে পারেন, তার ওপরই ভবিষ্যতে সম্পর্কের উষ্ণতা কতটা থাকবে— সেটি নির্ভর করবে।”





