অনলাইনে জুয়া, জালিয়াতি ও প্রতারণার শাস্তি হিসেবে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড এবং ১ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। দোষী প্রমাণিত হলে কারাদণ্ড ও জরিমানা—উভয় দণ্ডও ভোগ করতে হতে পারে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সরকারি তথ্য বিবরণীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানায়, সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর ২০ ধারা অনুযায়ী এ শাস্তি কার্যকর হবে।