অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুজ্জাহেরকে দেখতে হাসপাতালে সম্মানিত আমীরে জামায়াত  
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুজ্জাহের অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ ১৫ ফেব্রুয়ারি (রবিবার) রাত ৯:৩০টায় সম্মানিত আমীরে জামায়াত হাসপাতালে গিয়ে অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুজ্জাহেরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি তাঁর সঙ্গে একান্তে সাক্ষাৎ করেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে কর্তব্যরত চিকিৎসকের কাছ থেকে বিস্তারিত অবহিত হন।

এ সময় আমীরে জামায়াত মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে দোয়া করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুজ্জাহের শিগগিরই সুস্থ হয়ে পুনরায় কর্মময় জীবনে ফিরে আসবেন।
দলের পক্ষ থেকে দেশবাসীর নিকট তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।