সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের খালপাড় গ্রামে আকস্মিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারের জন্য শুকনো খাবার নিয়ে সহায়তায় এগিয়ে এসেছেন সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ–জগন্নাথপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীমনোনীত এমপি পদপ্রার্থী এডভোকেট ইয়াসিন খান। সোমবার বিকেল সাড়ে পাঁচটায় ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসেন। দলের পক্ষ থেকে তিনি সলটেস বিস্কুট, টোস্ট-বিস্কুট, মুড়ি, চিড়া, চা-পাতা, চিনি এবং বড় ব্রেডসহ সাত ধরনের শুকনো খাদ্যসামগ্রী পরিবারের হাতে তুলে দেন। দিলোয়ার হোসেন বলেন, “এক মুহূর্তে ঘরবাড়ি আর স্মৃতি হারানোর যন্ত্রণাটা আমরা বুঝি। তবে এই সময়ে আপনারা একা নন। আপনাদের পাশে আছে শান্তিগঞ্জ উপজেলা জামায়াত এবং এডভোকেট ইয়াসিন খান।” এ সময় আরও উপস্থিত ছিলেন পূর্ব বীরগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি মাছুম আহমদ (জুসেফ), ইউনিয়ন সেক্রেটারি সুহেল আহমদ (শিশু), শ্রমিক কল্যাণ ফেডারেশনের শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি রায়েজ নূর, মাস্টার আতিকুর রহমান, ফারুক মিয়া, আজিম উদ্দিন ও সাংবাদিক মো. ইমরানুল হাসান। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে সেলিম আহমদ, সুবেদ নূরসহ অনেকেই উপস্থিত ছিলেন। তারা সহায়তা পেয়ে কৃতজ্ঞতা জানান এবং দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার দাবি করেন।
সংবাদ লোড হচ্ছে...





