যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হবে।
আলজাজিরার বরাতে জানা যায়, আজ রাত ২১:০০ জিএমটি থেকে এই যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ‘চমৎকার’ আলোচনা করেছেন।
তিনি আরও জানান, দুই নেতা তাদের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আজ বিকেল ৫টা ইএসটি থেকে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন।
ট্রাম্প উল্লেখ করেন, মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো বৈঠকে বসেন।
তিনি আরও বলেন, স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রাম্প বলেন, বিশ্বজুড়ে ৯টি সংঘাতের সমাধান করা তাঁর জন্য সম্মানের বিষয় ছিল এবং এটি হবে তাঁর দশম সফল উদ্যোগ—তাই দ্রুত কাজ সম্পন্ন করার আহ্বান জানান তিনি।





