লেবাননে দখল করা এলাকা ভবিষ্যতে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে: প্রতিরক্ষামন্ত্রী কাৎজ | Mirror News 24 | Mirror News 24
মিরর নিউজ ২৪ অনলাইন থেকে মুদ্রিত | mirrornews24.com
বিভাগ: বিশ্ব
তারিখ: ১৭ এপ্রিল, ২০২৬
লেখক: নিউজ ডেস্ক
বাংলাদেশের প্রতিচ্ছবি
লেবাননে দখল করা এলাকা ভবিষ্যতে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে: প্রতিরক্ষামন্ত্রী কাৎজ
নিউজ ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২৬
পড়ার সময়: 1 মিনিট
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, লেবাননে যেসব স্থান ইসরায়েলি সেনাবাহিনী দখলে করেছে, সেগুলো ভবিষ্যতেও ধরে রাখবে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হিজবুল্লাহকে সামরিক বা কূটনৈতিক উপায়ে নিরস্ত্র করাই ইসরায়েলি বাহিনীর প্রধান লক্ষ্য।
তিনি আরও দাবি করেন, এই লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা এবং লেবানন সরকারের ওপর চাপ প্রয়োগকে একটি 'গুরুত্বপূর্ণ কূটনৈতিক হাতিয়ার' হিসেবে ব্যবহার করা হচ্ছে।