বরগুনা প্রতিনিধি :আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মানে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
বরগুনা জেলার বামনা থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলার বামনা থানাধীন ডৌয়াতলা ও ভাইজোড়া এলাকায় পৃথক পৃথক মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ৪০ গ্রাম গাঁজা ও ৫০ পিচ ইয়াবা উদ্ধারসহ তিনজন আসামী গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বামনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।





