বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ ব্যক্তির নাম ফরিদুল ইসলাম ফরিদ (৫০)।

জানা যায়, তিনি শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের আব্দুল হামীদের ছেলে। বর্তমানে তিনি শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের কাটাবাড়িয়া গ্রামে তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে আসরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের সময় তার পরনে ছিল ঘিয়া রঙের পাঞ্জাবি, নীল রঙের লুঙ্গি এবং মাথায় টুপি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার মানসিক ভারসাম্য ঠিক না থাকায় তাকে নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে নার্গিস বেগমের মোবাইল নম্বর ০১৩২৩-২৮৫৮৪৭-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এছাড়াও নিকটস্থ শাজাহানপুর থানায় তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, এ বিষয়ে এখনো থানায় কোনো নিখোঁজ ডায়েরি করা হয়নি।