চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকায় অবস্থিত চিটাগং শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার দুপুর ১২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
এর আগে সকাল প্রায় ৯টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, কমপ্লেক্সটির দ্বিতীয় তলার একটি গুদাম থেকে আগুনের উৎপত্তি হয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা জানান, খবর পাওয়ার পরপরই ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।





